সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ জন
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৭:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জন পুরুষ এবং ২৫ জন নারী। এছাড়া এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮ জনে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor



























