ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে থাকা অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। অভিযান চলাকালে উদ্যানের ভেতরে থাকা সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে এলাকাটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে।

এই যৌথ অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

জনস্বার্থে এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ধরনের উচ্ছেদ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৮: ৫৬আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৮: ৫৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান

আপডেট সময় : ০৭:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬