ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌরবিদ্যুৎ খাতে ২০ কোটি টাকা বিনিয়োগ করছে ম্যাক্স গ্রুপ সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের সময় বাড়ছে, শেষ ট্রেন রাত ১১টায় সাতক্ষীরায় তীব্র বিদ্যুৎ সংকটে স্থবির জনজীবন ও ব্যবসা-বাণিজ্য পঞ্চগড়ে গৃহবধূকে বর্বর নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৩ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসায় ক্রিকেট বিশ্ব মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল জেন-জি থেকে প্রবীণদের শেখার আছে অনেক কিছু মাদক ও জুয়ার প্রতিবাদ করায় কলেজশিক্ষক লাঞ্ছিত, গ্রেপ্তার ১ ‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’ পেলেন ইয়াসমিন লাবণ্য গ্যাস সংকটে স্থবির শিল্পকারখানা, কর্মহীন লাখ লাখ শ্রমিক

কুষ্টিয়াতে চাচির চল্লিশা নিয়ে দ্বন্দ্বে হামলায় নিহত ১, আহত ৭

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়াতে চাচির চল্লিশা নিয়ে দ্বন্দ্বে হামলায় নিহত ১, আহত ৭

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়ায় স্বজনদের হামলায় বকুল বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত বকুল হাতিয়া গ্রামের মৃত আফতাব বিশ্বাসের ছেলে।

নিহতের চাচাতো ভাই আহত নিয়াজি খান জানান, গত বৃহস্পতিবার তার চাচি জাহানারা খাতুন মারা যান। শনিবার কুলখানির আয়োজন করা হয়। এই আয়োজনের রান্না ও দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে আরেক চাচাতো ভাই শিপন বিশ্বাসের সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার সন্ধ্যার পরে আমরা কয়েকজন বাড়ির সামনে বসেছিলাম। এসময় শিপন বিশ্বাসসহ ২০-২৫ সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় বকুলসহ ৮ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে বকুল মারা যায়।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান বকুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামাজিক দ্বন্দ্বে স্বজনদের হামলায় বকুল নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বকুল হত্যার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুষ্টিয়াতে চাচির চল্লিশা নিয়ে দ্বন্দ্বে হামলায় নিহত ১, আহত ৭

আপডেট সময় : ০৮:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪