ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্কের ইয়ালোভায় প্রশিক্ষণকালে বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান শহীদ ও মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নে মন্ত্রণালয়ের মতবিনিময় অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরছেন জাকের আলী ও মুশফিক হাসান ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন নারী দেশের ৬ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস অমিত শাহের ২৪ ঘণ্টার আলোচনার প্রস্তাব খারিজ করলেন রাহুল গান্ধী থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, সই হবে সমঝোতা স্মারক ইউটিউবে ৩০ লাখ সাবস্ক্রাইবার, মাইলফলক উদযাপন করলেন মনির খান ইইউয়ের নতুন পরিকল্পনায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি পুতিনের সুপ্রিম কোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, এক বেঞ্চ অফিসারের বেতন স্থগিত

জামালপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে

জামালপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ীতে চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের জলিল খাঁর ছেলে স্বাধীন মিয়া (২৫) প্রায় ৬ বছর ধরে ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ১৫ মার্চ বুধবার সকালে পথচারীরা ব্রিজের নিচে স্বাধীন মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাধীন মিয়ার লাশ উদ্ধার করে। জেলার সদর সার্কেল এএসপি জাকির হোসেন সুমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩