ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে যতিচিহ্ন নেই, কী ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের? টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় দুই কিশোর নিহত সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর কবলে ৪ জেলে, নৌকা ও মালামাল লুট ফেসবুক ও সংবাদপত্রে মিথ্যাচার ঠেকাতে সজাগ থাকার তাগিদ ড. মঈন খানের নয়াদিল্লির ছায়া কাটিয়ে বহুমুখী পররাষ্ট্রনীতির পথে বাংলাদেশ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট মধুপুরে বিরোধীদলকে আইসিটি মন্ত্রীর বার্তা: ‘লংমার্চ নয়, সত্য বলুন’ বিপর্যয়ের মুখে সিলেটের প্রকৃতি: প্রয়োজন দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনা কুবি সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

৩ জুন বুধবার রাতে বুড়িচংয়ে উপজেলার ভারেল্লা উত্তরের রামচন্দ্রপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবল মো. ফোরকান বুড়িচং থানার অধীনস্থ দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় ইকবাল হোসেনের বাড়িতে সংঘর্ষের ঘটনায় অভিযোগের তথ্য পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল, এ সময় পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে, ইকবাল তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে  হামলা চালায়।

হামলার ১ পর্যায়ে ইকবাল কনস্টেবল ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আহত ফোরকানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পুলিশ উপর হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে বলে জানা গিয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, বিষয়টি নিয়ে কাজ চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬