ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়, রাসেলকে খালাস হাইকোর্টের রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, যাত্রী টার্মিনালে অগ্নিকাণ্ড রিয়াদ বিমানবন্দরে আবারও অজ্ঞাত বস্তুর আঘাত ও অগ্নিকাণ্ড হুতি হামলার জেরে রিয়াদে আতঙ্ক, বন্ধ বিমানবন্দর ও স্কুল ল্যাপটপের অবস্থান জেনেও উদ্ধার করতে পারছে না পুলিশ জ্বালানি তেল ও দুর্নীতির প্রতিবাদে এনসিপির সপ্তাহব্যাপী কর্মসূচি খাগড়াছড়িতে নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা ওয়াদুদ ভূইয়ার দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে চলছে মা ইলিশ শিকার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, ডিসেম্বরে উদ্বোধনের পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জে সারের দাবিতে ডিলারের গোডাউনে কৃষকদের হামলা

উমরপুর এলাকায় কৃষকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০৫:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর 

আজ (৭ মে) বৃহস্পতিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় একটি সেচঘর থেকে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মফিজার রহমান রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মফিজার রহমান গতকাল বুধবার উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর মাঠে সেচঘরে পাহারা দিতে যান। আজ বৃহস্পতিবার সকালে ওই এলাকার শহিদুল ইসলাম নামের এক কৃষক গরু নিয়ে মাঠে যাওয়ার সময় সেচঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খোলা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে মফিজারের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

স্থানীয় মানুষের ধারণা, গভীর রাতে সেচের ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে দুর্বৃত্তরা। তারা ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ তদন্ত শুরু করেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, ‘উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা কাজ করছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উমরপুর এলাকায় কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬