ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ তরুণদের ‘ককরোচ’ আন্দোলনে চাপে মোদি সরকার, বিজেপির নতুন চ্যালেঞ্জ সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী নদীয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা পটুয়াখালীতে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনায় কেন এখনো তদন্ত শুরু করতে পারেনি কমিটি সরকারের ছয় মাস পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ পর্যালোচনা সভা মিয়ানমার বলছে বাংলাদেশে ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কৃষি ও পল্লী ঋণে ৬০ হাজার কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ

ফেনী ফুলগাজীতে মাদ্রাসার ছাত্রীর মরদেহ উদ্ধার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজেস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২০৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজেস্ব প্রতিনিধি:

ফেনী জেলার ফুলগাজীতে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

৭ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার ফুলগাজী বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম ফারিয়া সুলতানা মিম (১৫), সে ফেনী জেলা ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবুল খায়েরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলগাজী বাজারে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করছিল মিম।

৭ মার্চ শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা ইফতার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন, এ সময় মিম তার রুমে ছিল, পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া পায়নি।

পরে তার রুমের দরজা ভেঙ্গে দেখা যায়, গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে মিমের মরদেহ, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল, ইফতার প্রস্তুতির সময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ কক্ষে দরজা বন্ধ করে এ ঘটনা ঘটায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনী ফুলগাজীতে মাদ্রাসার ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬