ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে ২ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করল স্পাইডার-ম্যান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সৌরবিদ্যুতে চার্জ হবে ই-রিকশা, ঢাকায় থাকবে আট জোনের আলাদা রং গাজায় ৪৮ ঘণ্টায় ৫ ফিলিস্তিনি নিহত, অব্যাহত ইসরাইলি আগ্রাসন শতভাগ জিপিএ-৫ পেতে অনিয়মের অভিযোগ: নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ রেললাইনে পানি: ৪ ঘণ্টা ধরে আটকে চবির দুই শাটল ট্রেন ১৬ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন লক্ষ্মণন বেলজিয়ামে নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ চলতি অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর অভাবনীয় সাফল্য

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিউএস র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে থাকার পেছনে মূলত শিক্ষার্থীদের ঝরে পড়া, শিক্ষা পরিবেশের সীমাবদ্ধতা এবং নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার রাজধানীর হোটেল শেরাটনে অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘বাংলাদেশ ফোরাম-২০২৬’ সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশীয় বিশ্ববিদ্যালয়গুলো কেন কিউএস র‍্যাংকিংয়ে আশানুরূপ অবস্থানে নেই, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি জানান, আন্তর্জাতিক রেটিংয়ে পিছিয়ে পড়ার অন্যতম কারণ শিক্ষার্থীদের ঝরে পড়ার উচ্চ হার। এছাড়া বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে না পারার পেছনেও তিনি শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার ঘাটতিকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন।

এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষার্থীরা বিদেশে পড়তে গিয়ে ভালো ফলাফল করলেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের আকর্ষণ করতে ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার জন্য কিউএস রেটিংয়ের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী বলেন, ১৯৯২ সাল থেকে যাত্রা শুরু করা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কেন পিএইচডি কার্যক্রমের অনুমোদন নেই, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি বেসরকারি খাতে গবেষণার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, দেশে হাজারো গবেষক রয়েছেন যারা ‘মেড ইন বাংলাদেশ’ হিসেবে কাজ করছেন। ক্রসবর্ডার শিক্ষা ও গবেষণার প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘বাংলাদেশ ফোরাম-২০২৬’ সেমিনারে তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬