ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ৪৮ ঘণ্টায় ৫ ফিলিস্তিনি নিহত, অব্যাহত ইসরাইলি আগ্রাসন শতভাগ জিপিএ-৫ পেতে অনিয়মের অভিযোগ: নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ রেললাইনে পানি: ৪ ঘণ্টা ধরে আটকে চবির দুই শাটল ট্রেন ১৬ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন লক্ষ্মণন বেলজিয়ামে নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ চলতি অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর অভাবনীয় সাফল্য রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের আদেশ মঙ্গলবার জাতিসংঘের আল-কায়েদা রিপোর্ট অনুমাননির্ভর, গুরুত্ব দিচ্ছে না সরকার কালীগঞ্জে ৮০ স্কুলে নেই নৈশপ্রহরী, দেওতলা বিদ্যালয়ে দেড় লাখের চুরি

বন্দরে মাটি কাটাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষ, আহত ৫-এর অধিক মানববন্ধন

আতাউর রহমান, বন্দর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান,
বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিছকামতাল গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুন হোসেন নামে এক ব্যক্তি তার নিজস্ব জমি থেকে মাটি কাটতে উদ্যোগ নিলে এলাকাবাসী এতে আপত্তি তোলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, যোগীপাড়া এলাকার বিল্লালসহ কয়েকজন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন ফারুক হোসেন, নবীর হোসেন, নবীর হোসেনের স্ত্রী ও শ্বশুরসহ আরও কয়েকজন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর দাবি, তারা মামুন হোসেনকে তার নিজস্ব জমিতে মাটি কাটতে বাধা দিচ্ছেন না। তবে মাটি কাটার আগে আশেপাশের জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত গভীর করে মাটি কাটা হলে পার্শ্ববর্তী জমি ও বসতবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।

এছাড়া মাটি পরিবহনের জন্য উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা না থাকায় বড় ট্রাক চলাচল করলে এলাকার হাঁটা-চলার রাস্তা ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। তাদের ভাষ্য, আমরা রাস্তা নষ্ট হতে দিতে পারি না। আগে নিরাপত্তা ও বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈজ্ঞানিকভাবে মাটি কাটা বন্ধের দাবি জানান।

এদিকে মামুন হোসেন নিজেও আহত হয়েছেন দাবি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে গ্রামবাসীর পক্ষে ফারুক হোসেন তার বিরুদ্ধে পাল্টা মামলা করেন। উভয় মামলার তদন্তভার বন্দর থানার সেকেন্ড অফিসারের ওপর ন্যস্ত করা হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্দরে মাটি কাটাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষ, আহত ৫-এর অধিক মানববন্ধন

আপডেট সময় : ০৮:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬