ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশ্নফাঁস তদন্ত কমিটি বাতিল চাইলেন এনসিপি নেতা হাসনাত বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু মালয়েশিয়ায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ ইহতেশামুল হক হিরা আধুনিকায়ন ও যোগ্য নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী পিটিআইয়ের লংমার্চ সপ্তম দিনে, জরুরি অবস্থা জারির পরিকল্পনার প্রতিবাদ না ফেরার দেশে সিনিয়র সাংবাদিক আমির খসরু দাদির মৃত্যুর আগের দিন রাজনৈতিক দুর্ভোগ নিয়ে কথা বলেছিলেন অভিজিৎ বেকার তরুণদের প্রতিবাদী মুখ হয়ে মোদি সরকারের মাথাব্যথার কারণ দীপকে দিল্লিতে সিজেপির বিক্ষোভ পণ্ড, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৮ হাজার সেগুনবাগিচায় গ্রাফিতি মোছার চেষ্টায় আটক আ ন ম আয়াস

জলঢাকায় নববধূর আত্মহত্যার ঘটনায় সড়ক অবরোধ

বুরো চিপ রংপুর বিভাগঃ
  • আপডেট সময় : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২২২ বার পড়া হয়েছে

জলঢাকায় নববধূর আত্মহত্যার ঘটনায় সড়ক অবরোধ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুরো চিপ রংপুর বিভাগঃ

নীলফামারীর জলঢাকায় নববধূর আত্মহত্যার ঘটনায় সড়ক অবরোধ ও সাংবাদিকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা এলাকার দলবাড়ীপাড়ায়।
ঘটনার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার সময় রাহিম ইসলামের স্ত্রী জেসমিন আক্তার রুমি (২০) নিজ শয়ন কক্ষের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বুধবার সকাল ১০ টায় রাহিম ইসলাম ও জেসমিন আক্তার রুমির পরিবারের লোকজন থানায় এসে রুমির লাশটি ময়না তদন্ত ছাড়াই ফেরৎ চান।

এতে থানা পুলিশ তা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হন নিহতের দুই পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা। পরে তারা থানা থেকে বাসস্ট্যান্ডে এসে সড়ক অবরোধ করেন। ঘন্টা ব্যাপী এ অবরোধের কারনে রাস্তার দুপাশে যানযট সৃষ্টি হয়। পরে শ্রমিক নেতাদের হস্তক্ষেপ ও অনুরোধে অবরোধ তুলে নেন।

এসময় জেসমিনের বাবা সাংবাদিকদের জানান, আমার মেয়ে নিহতের ঘটনায় আমার কোন দাবি না থাকলেও আল আমিন নামের একজন সাংবাদিক লাশ ময়নাতদন্ত ছাড়া উদ্ধারের ও থানা পুলিশের কথা বলে ৪০ হাজার টাকা দাবি করেন আমার কাছে।

এদিকে জলঢাকা থানা পুলিশ দুপুরে জেসমিন আক্তার রুমির লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে প্রেরণ করেন।
এবিষয়ে আল আমিনের সাথে কথা হলে সে জানান রুমি আমার নিজের ভাগ্নী হয়। আমি শুধু সমযোতা করার চেষ্টা করেছি। তবে টাকা চাওয়ার বিষয়টি এড়িয়ে যায়।

এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, পরিবারের লোকজনের অযৌক্তিক দাবি না মানায় তারা থানায় মব তৈরির চেষ্টা করেছিল এবং কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করেছিল। পরে পরিস্থিতি বুঝতে পেরে তারা অবরোধ তুলে ফিরে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলঢাকায় নববধূর আত্মহত্যার ঘটনায় সড়ক অবরোধ

আপডেট সময় : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫