ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে তিন মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক মানচিত্রে ‘লিটল ইতালি’ বাদ, নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি

তিস্তা নদীতে সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার  রংপুর
  • আপডেট সময় : ০৬:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে

তিস্তা নদীতে সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার  রংপুর

সকালে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল।

নিহত নীলফামারীর জলঢাকা উপজেলার সদর এলাকার তপন রায়ের ছেলে। তিনি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে নীরবসহ ৭ বন্ধু মিলে দ্বিতীয় তিস্তা সেতুতে ঘুরতে আসেন। বিকেল সাড়ে ৫টার দিকে নীরব ও তার ২ বন্ধু দ্বিতীয় তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। এরপর ২ বন্ধু উঠে এলেও তিনি নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল অভিযান চালায়।

পরে আজ (২৫ আগস্ট ) সোমবার সকালে স্থানীয়দের খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুরে আনা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন মাস্টার) আব্দুল মান্নান জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকে আমাদের ডুবুরিদল তল্লাশি চালাচ্ছিল। আজ সোমবার সকালে দ্বিতীয় তিস্তা সেতুর পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে নিহতের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিস্তা নদীতে সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫