স্টাফ রিপোর্টার রংপুর
সকালে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল।
নিহত নীলফামারীর জলঢাকা উপজেলার সদর এলাকার তপন রায়ের ছেলে। তিনি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে নীরবসহ ৭ বন্ধু মিলে দ্বিতীয় তিস্তা সেতুতে ঘুরতে আসেন। বিকেল সাড়ে ৫টার দিকে নীরব ও তার ২ বন্ধু দ্বিতীয় তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। এরপর ২ বন্ধু উঠে এলেও তিনি নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল অভিযান চালায়।
পরে আজ (২৫ আগস্ট ) সোমবার সকালে স্থানীয়দের খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুরে আনা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন মাস্টার) আব্দুল মান্নান জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকে আমাদের ডুবুরিদল তল্লাশি চালাচ্ছিল। আজ সোমবার সকালে দ্বিতীয় তিস্তা সেতুর পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে নিহতের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২