ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক নুর মোহাম্মদকে হত্যার হুমকি, ইরাব ও বিএসআরএফের তীব্র নিন্দা ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন লাকসামে চার পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহার ওয়ালটনে ফুল-স্ট্যাক ডেভেলপার নিয়োগ, আবেদনের সুযোগ ১৭ আগস্ট পর্যন্ত ট্রুথ সোশ্যালে আগাম পোস্ট দেখার সুবিধা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা মক্কা প্রতিরক্ষা চুক্তি: জাজান হামলার পর নতুন সমীকরণ ও বাংলাদেশের স্বার্থ বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে: হুমায়ুন কবির

জয়পুরহাটে তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি-তে হুইপ.

রিফাত হোসেন মেশকাত জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ৩৪২ বার পড়া হয়েছে

জয়পুরহাটে তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি-তে হুইপ.

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণদের ভালো লাগা, মন্দ লাগা, দেশ ও সমাজ নিয়ে তাদের ভাবনাসহ স্মার্ট বাংলাদেশের স্বপ্নগুলো নিয়ে ‘তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) জয়পুরহাট স্টেডিয়ামে আয়োজিত দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করছে জয়পুরিয়ান ট্রাস্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বর্তমানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। আর স্মার্ট বাংলাদেশের সুফলভোগী হবে এদেশের তরুণ সমাজ। সে কারণে তরুণদের ভাবনা গুলোকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় বর্তমান সরকার। তরুণদের ভালো লাগা, মন্দ লাগা, দেশ ও সমাজকে তাদের ভাবনাসহ স্মার্ট বালাদেশের স্বপ্নগুলো তুলে ধরতেই আয়োজন করা হচ্ছে ‘তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি’।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশের সুফলভোগী হচ্ছে বর্তমান তরুণ সমাজ। তরুণদের স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা পালন করবে স্মার্ট বাংলাদেশ। এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ জয়পুরহাট জেলা শাখা।

তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার ছাত্র-ছাত্রীরা প্রশ্ন করেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জয়পুরহাট সরকারি কলেজের অর্থনীতির চতুর্থ বর্ষের ছাত্র আশিক হোসেন বলেন, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক সংকট রয়েছে, তার কারণে ঠিকমত ক্লাস হয় না।

প্রশ্ন উত্তরে হুইপ বলেন, আমি বিষয়টি শুনেছি এবং শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানাবো।

ক্ষেতলাল উপজেলার স্কুলের একজন ছাত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটা শ্রেণিকক্ষে প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করলে ভালো হয়। এই ব্যাপারে আপনার কোন চিন্তাভাবনা আছে কিনা?

হুইপ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, অবশ্যই সেটা সম্ভব হবে।

ওই অনুষ্ঠানে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ৩০০টিরও বেশি প্রশ্নের উত্তর দিয়েছেন।

তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা এবং জেলার তরুণ সমাজ বিশেষ করে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি-তে হুইপ.

আপডেট সময় : ১০:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩