ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ ৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

শাজাহানপুরে গৃহ নির্মাণ সামগ্রী, নগদ অর্থ, হুইলচেয়ার ও সেবা কুঞ্জ উদ্বোধন করেন -ডিসি হোসনা আফরোজা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

শাজাহানপুরে গৃহ নির্মাণ সামগ্রী, নগদ অর্থ, হুইলচেয়ার ও সেবা কুঞ্জ উদ্বোধন করেন -ডিসি হোসনা আফরোজা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য টিন ও পুনর্বাসন বাবদ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ ও বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে গৃহ নির্মাণ সামগ্রী (টিন) ও নগদ অর্থের চেক তুলে দেন।
এছাড়া অনুষ্ঠানে অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী রোগীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা চত্বরে আগত সেবাগ্রহীতাদের বিশ্রামের জন্য সমাজসেবা অফিসের সামনে ‘সেবা কুঞ্জউদ্বোধন করেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন, উপজেলা প্রকৌশলী রাশেদ হাসান,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান,উপজেলা সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন,উপজেলা আইসিটি অফিসার মোস্তাফিজার রহমান সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। একইসাথে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও অসুস্থদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ এবং আগত সেবাগ্রহীতাদের সুবিধার্থে ‘সেবা কুঞ্জ’ চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুরে গৃহ নির্মাণ সামগ্রী, নগদ অর্থ, হুইলচেয়ার ও সেবা কুঞ্জ উদ্বোধন করেন -ডিসি হোসনা আফরোজা

আপডেট সময় : ১০:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫