ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

আজ বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

রুবেল হাসান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

আজ বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রুবেল হাসান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বুধবার (১২ ফ্রেরুয়ারী) বগুড়ার গাবতলীতে ঐতিহ্যবাহী পোড়াদহ সন্ন্যাসী ও জামাই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকল প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছেন মেলা আয়োজক কমিটি। স্বজনদের আপ্যায়ন করতে মেলার আশপাশের গ্রামের অনেক বাড়ীতে ধুম পড়ে গেছে নানা আয়োজন।

উপজেলার মহিষাবান ইউনিয়নের অর্ন্তগত গোলাবাড়ী বন্দর সংলগ্ন প্রায় চারশত বছর পূর্বে থেকে স্থানীয় সন্ন্যাসী পূজা উপলক্ষে গাড়ীদহ নদী ঘেঁষে একদিনের জন্য মেলাটি বসে। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ মেলায় এসে মাছ ক্রয়-বিক্রয় করেন। মেলা উপলক্ষে আশপাশের গ্রামের প্রতিটি বাড়ীতে আত্মীয় স্বজন এসে সমবেত হয়। ঈদ বা অন্য কোন উৎসবে জামাই-মেয়েসহ আত্মীয় স্বজনদের দাওয়াত না দিলেও মেলা উপলক্ষে দাওয়াত দিতেই হবে। যা রেওয়াজে পরিনীত হয়েছে। এই মেলায় বড় বড় মাছ, হরেক রকম মিষ্টি, কাঠ বা স্টিলের র্ফানিচার, কৃষি সামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র ও খাদ্য দ্রব্য কেনা-বেচা করা হয়।

এছাড়া বিনোদনমূলক সার্কাস, নৌকা, মাইক্রো-কার খেলা, যাদু, ও নাগোরদোলার আয়োজন করা হয়। বাংলার প্রতি বছরের মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার মেলাটি হয়ে থাকে। এই মেলাকে ঘিরে এলাকার প্রতিটি বাড়িতে মিলন মেলায় পরিনত হয়। ঐতিহ্যবাহী পোড়াদহ সন্ন্যাসী পূজা উদযাপন কমিটির সভাপতি নিকুঞ্জ কুমার পাল জানান, শতশত বছর আগে থেকে সন্ন্যাসী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী পোড়াদহ সন্ন্যাসী ও জামাই মেলা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার শান্তিপূর্ণভাবে ৪৫৩তম মেলাটি অনুষ্ঠিত হবে। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জেলা প্রশাসক কার্যালয়ের অনুমতি সাপেক্ষে মেলার জন্য সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

আপডেট সময় : ০৫:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫