ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি এমবাপ্পের অবসরে যাওয়া ১ লাখ ১৪ হাজার শিক্ষক পাবেন বকেয়া পাওনা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি চর্চায় তথ্যমন্ত্রীর আহ্বান প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করলেন বিনিয়োগকারীরা ভারতে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ ও দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক সোনম ওয়াংচুকের শহীদ কাদরীর ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’: প্রেম ও দ্রোহের আধুনিক গাথা সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলামের শেষ বিদায় ১৫ আগস্ট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কাবস্থা শাড়ি নিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

অসহায় মানুষের নিকট সাহায্যর হাত বাড়িয়ে দিলেন  জেলা প্রশাসক।

নিজস্ব প্রতিবেদন বগুড়াঃ
  • আপডেট সময় : ০১:২২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৩২১ বার পড়া হয়েছে

অসহায় মানুষের নিকট সাহায্যর হাত বাড়িয়ে দিলেন  জেলা প্রশাসক।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানুষ মানুষের জন্য…
জীবন জীবনের জন্য…
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা।।
শিবদাস ব্যানার্জি এবং ডঃ ভূবেন হাজারিকার লেখা এই কালজয়ী গানটির তিন লাইনের সত্যতা  প্রমাণ করলেন বগুড়া জেলা প্রশাসক।

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামের মৃত মোজাদার শেখ এর ছেলে মোঃ শাহাদাত হোসেন শেখ (৩৩) দীর্ঘদিন পণ্য পরিবহন শ্রমিক হিসাবে কাজ করতেন । নিজের কোন জমা জমি না থাকায় নানীর কাছ থেকে দানে পাওয়া চার শতক জমিতে  স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখের আশায় ঘর বেঁধেছিলেন। কিন্তু সুখ যে সবার কপালে সয়না তাই দুর্ভাগ্যক্রমে কয়েকদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় শাহাদত হোসেন এর বা পায়ের পাতার হার ভেঙ্গে যায়।  ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও  প্রাণহীন হয়ে পড়ে তার সংসার  কারণ উপার্জনক্ষম একমাত্র মানুষটাই দুর্ঘটনার পর থেকে চলাচলে সক্ষমতা হারিয়ে ফেলে, বন্ধ হয়ে যায় তার কর্মজীবন। এমন অবস্থায় কোন কাজ করতে পারছিলো না। অর্থের অভাবে  চিকিৎসাও করাতে পারছিলো না। রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের মুখে তিন বেলা খাবার তুলে দিতে পারবেন কিনা সেটিই হয়ে দাঁড়িয়েছিল জীবনের কঠিনতম প্রশ্ন। এমন দুর্বিষহ পরিস্থিতিতে তিনি সাহায্যের জন্য আবেদন করেন বগুড়া জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম এর কাছে।

হৃদয়স্পর্শী সে আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন জেলা প্রশাসক। শাহাদাত হোসেনের জন্য খাদ্য সহায়তা প্রেরণ ও চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন তিনি। জেলা প্রশাসক বগুড়ার পক্ষে খাদ্য সহায়তা আহত ব্যক্তির কাছে পৌঁছে দেন সহকারী কমিশনার ভূমি, শেরপুর, এস এম রেজাউল করিম।

এ সময় সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী উপস্থিত ছিলেন।  সহকরী কমিশনার ভূমি বলেন বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম স্যারের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় আহত মোঃ শাহাদত হোসেন শেখ এর পরিবারের কাছে ইতোমধ্যে পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে এবং তার চিকিৎসার বিষয়েও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার ব্যাপারে স্যারের নির্দেশনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অসহায় মানুষের নিকট সাহায্যর হাত বাড়িয়ে দিলেন  জেলা প্রশাসক।

আপডেট সময় : ০১:২২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪