ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ মৃত সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য: ঝিনাইদহে তোলপাড় পানির হিস্যায় একচুলও ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম নীলফামারীতে আশ্বিনের বৃষ্টি: আমন চাষিদের স্বস্তি, দুশ্চিন্তায় আলু ও সবজি চাষিরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চিকিৎসা ও নিরাপত্তা সংকট, ঝুঁকিতে হাজারো শ্রমিক ঋণের ভারে জর্জরিত খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০

জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী হিমি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ৪ অক্টোবর ছিল বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জন্মদিন। তবে কাজের ব্যস্ততার কারণে এবারের জন্মদিনটি তিনি শুটিংয়ের সেটেই কাটিয়েছেন। জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় ‘অকারণ’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন হিমি।

নাটকটিতে ‘তনু’ চরিত্রে অভিনয় করছেন হিমি। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “সত্যি বলতে কী, কোনো উপায় ছিল না। যে কারণে জন্মদিনেও নাটকের কাজ করতে হয়েছে। ‘অকারণ’ নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন নিলয় আলমগীর ভাই। নাটকটির গল্প খুব সুন্দর; আমাদের প্রাত্যহিক জীবনের নানা বাঁকের গল্প এতে উঠে এসেছে।”

হিমি আরও জানান, রাজধানীর মতিঝিল কলোনি ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। লোকেশনের ভিন্নতা দর্শকদের ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন। নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য তিনি সর্বাত্মক মনোযোগ দেওয়ার কথা জানান। এছাড়া ভক্ত, দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং নিজের পরিবার ও মিডিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হিমি। তিনি বলেন, “আম্মু-আব্বুর প্রতি আমার অসীম ভালোবাসা।”

এর আগে ৩ অক্টোবর রাতে হিমি তার নিজ বাসায় বাবা-মায়ের সঙ্গে জন্মদিনের কেক কাটেন। এ সময় তার মা রোকসানা বেগম মেয়ের জন্য দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়ে বলেন, “সবাই আমার মেয়ে হিমির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ ও ভালো রাখেন। সে যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর গল্পের নাটক দর্শককে উপহার দিতে পারে।”

এদিকে হিমি অভিনীত ও মহিন খান পরিচালিত একক নাটক ‘কঞ্জুস প্রবাসী’ দুই দিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে। এতেও তার সহশিল্পী হিসেবে আছেন নিলয় আলমগীর। এছাড়া তানভীর তন্ময়ের পরিচালনায় ‘নাফ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত ‘প্রথম প্রেমের গল্প’ নামে একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন তিনি। এই নাটকটি নিয়ে তার বিশেষ প্রত্যাশা রয়েছে এবং এতেও তার বিপরীতে আছেন নিলয় আলমগীর।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সংগীতেও হিমির পদচারণা রয়েছে। ২০২৫ সালে ‘ইত্যাদি’ ম্যাগাজিন অনুষ্ঠানে সিয়াম আহমেদের সঙ্গে ‘তুমি আমায় ভালোবাসো’ এবং ২০২৬ সালে রাফির সঙ্গে ‘দুজন দুজনার’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া রেশমী মিত্র পরিচালিত ‘হঠাৎ দেখা’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী হিমি

আপডেট সময় : ০২:৪৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬