ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মব সংস্কৃতি ও রাজনৈতিক দখলদারত্ব কি এখন স্বাভাবিক নিয়মে পরিণত হচ্ছে? বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, শনিবারের পর কমবে বৃষ্টি চুম্বন ও বিকিনি দৃশ্যে আপত্তি, হলিউডের বড় সুযোগ ফেরালেন মালয়েশীয় অভিনেত্রী চরফ্যাশনে ৩৫ হাজার জেলের মাঝে ৮৯১ টন চাল বিতরণ শুরু চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ড চুক্তি বাতিল ও অনশনের হুঁশিয়ারি জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি: মোদি সরকারের নতুন মাথাব্যথা? মধ্যপ্রাচ্য ও ব্রিটেন থেকে পিছু হটছে মার্কিন সামরিক বাহিনী আব্দুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন শুক্রবার

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষক ও এক শিক্ষার্থী বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের বিখ্যাত প্রকাশনা সংস্থা এলসেভিয়ার-এর যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণা ও জরিপের ভিত্তিতে ২০২৬ সালের এই মর্যাদাপূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই তালিকায় বিশ্ববিদ্যালয়ের চারজন গবেষকের স্থান পাওয়া বেরোবির গবেষণা কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করেছে।

প্রকাশিত তালিকায় স্থান পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান ও সহযোগী অধ্যাপক মো. হাসান আলী এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম। এছাড়া একই তালিকায় স্থান পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ। তালিকায় স্থান পাওয়া অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গবেষণায় নিজের এই ধারাবাহিক সাফল্যের প্রতিক্রিয়া জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, “বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী তালিকা ২০২৬-এ অন্তর্ভুক্ত হতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই মর্যাদাপূর্ণ তালিকায় ধারাবাহিকভাবে পঞ্চমবার (২০২২–২০২৬) স্থান পাওয়া আমার গবেষণা জীবনের এক অনন্য স্বীকৃতি।” তিনি এই অর্জনকে তাঁর পরিবার, সহ-গবেষক, শিক্ষার্থী, সহকর্মী ও সকল সহযোগীদের প্রতি উৎসর্গ করে বলেন, তাঁদের অবদান ও অনুপ্রেরণাই তাঁর গবেষণা যাত্রার মূল শক্তি। একই সঙ্গে আগামীতেও সমাজকল্যাণ ও জ্ঞান সৃষ্টির এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও তালিকায় স্থান পাওয়া অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এই অর্জনকে পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমরা তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছি। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে। গবেষণায় বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। এ ধরনের অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং এটি পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যই গর্বের বিষয়।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক স্বীকৃতি বেরোবির গবেষণার পরিধি ও মান বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এই সাফল্য একদিকে যেমন আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও গবেষণা সক্ষমতাকে আরও উজ্জ্বল করবে, অন্যদিকে ক্যাম্পাসে একটি গবেষণাবান্ধব পরিবেশ তৈরিসহ অন্যান্য গবেষকদেরও আরও উৎসাহিত করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী

আপডেট সময় : ১০:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬