ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে জাহাজ হামলা বৃদ্ধি, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হাড়ের ক্ষয় ও দুর্বলতা এড়াতে চিকিৎসকদের জরুরি পরামর্শ নেত্রকোনায় ফের দুই রোহিঙ্গার এনআইডি তৈরির অভিযোগ, নেপথ্যে দালালচক্র ঢাকার গণপরিবহন ও যানজট নিরসনে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক বিশ্বসেরা গবেষকের তালিকায় ষষ্ঠ স্থানে বেরোবির তৌফিকুল ইসলাম এসএ-টুয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি রিশাদ সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান রিজভীর স্পেনের আবাসন আন্দোলনের প্রতীক মারিকারমেনের প্রয়াণ সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় বিক্ষোভ লালপুরে যুবদল নেতার নেতৃত্বে চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর

দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার সাময়িক অব্যাহতিপ্রাপ্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কলেজের গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এদিকে, অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিতে শিক্ষকরা গত প্রায় পাঁচ দিন ধরে কর্মবিরতি পালন করছিলেন। গভর্নিং বডির সিদ্ধান্তের পর শিক্ষকরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন। ফলে আজ থেকে কলেজে নিয়মিত পাঠদান শুরু হয়েছে।

দীর্ঘদিনের অচলাবস্থার পর নিয়মিত ক্লাস শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ছাত্রী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেছেন। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহলের দাবি, শুধু সাময়িক অব্যাহতি নয়, অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি কলেজের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার মান বজায় রাখতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার কোনো মন্তব্য করতে রাজি হননি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কলেজের গভর্নিং বডির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার সাময়িক অব্যাহতিপ্রাপ্ত

আপডেট সময় : ০৯:১৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬