ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহরুখের ‘কিং’ সিনেমায় বিশেষ গানে কারিনা কাপুর যুবভারতীতে উরুগুয়ের কাছে ভারতের বড় ব্যবধানে পরাজয় উজিরপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা মেসির জার্সিটা আমি নেবই, মায়ের কসম: বেনিনি ডিফেন্ডার হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক বিয়ে নিয়ে নিজের ভাবনা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল গাজায় নিখোঁজ স্বজনদের অপেক্ষায় প্রহর গুনছে হাজারো ফিলিস্তিনি পরিবার জাপানের ভিসা নীতি: আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে চলাই জরুরি ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, নিন্দার ঝড় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেপ্টেম্বর মাসের অভিযানে ১ কোটি টাকা জরিমানা

নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপের সন্ধান, মিলতে পারে ৭০ লাখ ঘনফুট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে খনন করা ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’-এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কূপটিতে গ্যাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে।

বাপেক্স সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়েছিল। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি (মেজারমেন্ট হোয়াইল ড্রিলিং) প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।

প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক মঙ্গলবার রাতে জানান, বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) বা পরীক্ষামূলক পর্যবেক্ষণ চলছে। আগামী দুই থেকে তিন দিন এই পরীক্ষা চলবে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পরই কূপটিতে গ্যাসের মোট মজুত এবং কী পরিমাণ গ্যাস উত্তোলন করা সম্ভব হবে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিক তথ্যানুযায়ী, এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন বা ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপের সন্ধান, মিলতে পারে ৭০ লাখ ঘনফুট

আপডেট সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬