ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নড়াইলে মাদক নিয়ে বিরোধে পাঁচ মামলার আসামি কুপিয়ে হত্যা শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের নাটোরের নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ১ জাহাজ শিল্পের জটিলতা কমাতে দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসা কঠিন, জানালেন তথ্য উপদেষ্টা রাঙামাটিতে হাসিনা বেগম হত্যায় যুবকের মৃত্যুদণ্ড সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যায় মূল আসামিসহ গ্রেপ্তার ২ শিশুদের প্রতিভা বিকাশে সৃজনশীল সুযোগ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অনাস্থা ভোটের উদ্যোগ পোশাককর্মী সায়মন হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, একজনের কারাদণ্ড

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার সূত্র জানিয়েছে, এই ছুটির বিষয়ে পরবর্তীতে প্রজ্ঞাপন জারি করা হবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তের ফলে ওই দিনও ছুটি থাকবে। এর পরবর্তী দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা এবার টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।

তবে এই ছুটির আওতার বাইরে থাকবেন জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা। যেসব সেবায় এই ছুটি প্রযোজ্য নয় সেগুলো হলো: হাসপাতাল ও স্বাস্থ্যসেবা (চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী), আইনশৃঙ্খলা রক্ষা (পুলিশ, র‍্যাব ও নিরাপত্তা বাহিনী), অগ্নিনির্বাপণ (ফায়ার সার্ভিস), ইউটিলিটি সেবা (বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ), যোগাযোগ ও পরিবহন (বন্দর, বিমানবন্দর, রেলওয়ে ও গণপরিবহন) এবং অন্যান্য জরুরি সেবা (কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনা)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি

আপডেট সময় : ১১:০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬