ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক লাগিয়েছি’, চুনারুঘাটের এএসআইয়ের ভিডিও ভাইরাল মেসির বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আগে ফ্যাসিস্টদের বিচার, পরে জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পিকার অতীত পেরিয়ে নতুন বছরে মোনালিসা, জন্মদিনে জানালেন কৃতজ্ঞতা বোমা হামলার হুমকি পেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়, তদন্তে গোয়েন্দারা পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে ৩৬ শিক্ষার্থী হাসপাতালে একই দিনে জন্মদিন: মাশরাফি ও ইমরান খানের ক্রিকেটীয় মিল বরিশালে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় ২ জনের যাবজ্জীবন প্রীতম-শেহতাজের বিচ্ছেদের মাঝে সাফা কবিরের নির্ভার ছবি নিয়ে চর্চা শার্শায় বিজিবির অভিযানে ৪১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

কালকিনিতে শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়িতে আগুন ও বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত হাবুল শিকদার (৫৭) নামের এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বাড়িতে একা পেয়ে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন হাবুল শিকদার। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। এদিকে শিশুটির পরিবারের অভিযোগ, বিষয়টি নিয়ে মামলা না করার জন্য তাদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং আপস-মীমাংসার মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল।

এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় মধ্যেরচর সাহেবরামপুর গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অভিযুক্তের বিচারের দাবিতে একটি ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শেষ হওয়ার পর বিক্ষুব্ধ কয়েকজন হাবুল শিকদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে তারা বাড়িতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনার সময় অভিযুক্ত হাবুল শিকদার বা তার পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, ভুক্তভোগী শিশুটির বাবা জানিয়েছেন যে তিনি ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কালকিনিতে শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়িতে আগুন ও বিক্ষোভ

আপডেট সময় : ১২:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬