ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উজিরপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা মেসির জার্সিটা আমি নেবই, মায়ের কসম: বেনিনি ডিফেন্ডার হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা, আহত ১১ ভারতীয় নাবিক বিয়ে নিয়ে নিজের ভাবনা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল গাজায় নিখোঁজ স্বজনদের অপেক্ষায় প্রহর গুনছে হাজারো ফিলিস্তিনি পরিবার জাপানের ভিসা নীতি: আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে চলাই জরুরি ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, নিন্দার ঝড় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেপ্টেম্বর মাসের অভিযানে ১ কোটি টাকা জরিমানা পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা, নেপথ্যে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপের সন্ধান, মিলতে পারে ৭০ লাখ ঘনফুট

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, অফিস খোলা ১৭ অক্টোবর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে আগেই নির্বাহী আদেশে ছুটি ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি কার্যকর হবে। তবে এই ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার তথ্য অনুযায়ী, এই ছুটি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর হবে। তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব খাতের যানবাহন ও কর্মীরা ছুটির আওতাবহির্ভূত থাকবেন।

এছাড়াও হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন, যা প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে।

এদিকে মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’–এ সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ৭ নভেম্বর এই দিবসটি পালন করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, অফিস খোলা ১৭ অক্টোবর

আপডেট সময় : ০৮:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬