ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান রিজভীর স্পেনের আবাসন আন্দোলনের প্রতীক মারিকারমেনের প্রয়াণ সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় বিক্ষোভ লালপুরে যুবদল নেতার নেতৃত্বে চিকিৎসকের বাড়িতে হামলা ও ভাঙচুর টঙ্গীতে রান্নার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপে আগ্রহী বাংলাদেশ বরগুনায় বিশ্ব দৃষ্টি দিবস পালন: বিনামূল্যে চিকিৎসা পেলেন শতাধিক মানুষ ইসরাইলের নির্বাচন ঘিরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বাড়ার শঙ্কা পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী ১৪ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী মিঠুন বৈরাগীর ডেঙ্গু চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। গুরুতর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মিঠুন বর্তমানে রাজধানীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে মিঠুন সেখানে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ডেঙ্গুর কারণে রক্তে প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে বর্তমানে মাত্র ৮ হাজারে নেমে এসেছে। ইতোমধ্যে তাঁকে দুই দফায় প্লাটিলেট দেওয়া হলেও শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি।

মিঠুনের পরিবার জানিয়েছে, হঠাৎ এই অসুস্থতায় এবং আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর চিকিৎসার ব্যয় বহন করা তাঁদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এই সংকটের কথা জানতে পেরে রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে হাসপাতালে ছুটে যান জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি মিঠুনের শয্যাপাশে গিয়ে তাঁর শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসার যাবতীয় খরচ নিজে বহন করার ঘোষণা দেন।

এ সময় হিমেল বলেন, ‘মিঠুনের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ আমি বহন করব। সে সুস্থ হয়ে বাসায় ফিরে যাওয়া পর্যন্ত আমি তার পাশে আছি।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো বিপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো বিপদ-আপদে সব সময় পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব।’

এদিকে মিঠুনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁর দ্রুত আরোগ্যের জন্য সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা

আপডেট সময় : ০৫:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬