
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী মিঠুন বৈরাগীর ডেঙ্গু চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। গুরুতর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মিঠুন বর্তমানে রাজধানীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে মিঠুন সেখানে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ডেঙ্গুর কারণে রক্তে প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে বর্তমানে মাত্র ৮ হাজারে নেমে এসেছে। ইতোমধ্যে তাঁকে দুই দফায় প্লাটিলেট দেওয়া হলেও শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি।
মিঠুনের পরিবার জানিয়েছে, হঠাৎ এই অসুস্থতায় এবং আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর চিকিৎসার ব্যয় বহন করা তাঁদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এই সংকটের কথা জানতে পেরে রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে হাসপাতালে ছুটে যান জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি মিঠুনের শয্যাপাশে গিয়ে তাঁর শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসার যাবতীয় খরচ নিজে বহন করার ঘোষণা দেন।
এ সময় হিমেল বলেন, ‘মিঠুনের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ আমি বহন করব। সে সুস্থ হয়ে বাসায় ফিরে যাওয়া পর্যন্ত আমি তার পাশে আছি।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো বিপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো বিপদ-আপদে সব সময় পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব।’
এদিকে মিঠুনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁর দ্রুত আরোগ্যের জন্য সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবার কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২