ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত, যাত্রী গুরুতর আহত আগামী ২৯শে নভেম্বর আগাম নির্বাচনের ডাক দিলেন স্পেনের প্রধানমন্ত্রী স্যানচেজ চট্টগ্রামে বাসের ধাক্কায় আহত পুলিশ সদস্য আল আমিনের মৃত্যু সুস্থ হয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন শান্ত পাটকাঠি থেকে চারকোল উৎপাদন: খুলছে আড়াই হাজার কোটি টাকার রফতানি সম্ভাবনা ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্য থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ করল ইরান আত্রাইয়ে ছাগলের বিবাদ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ রাশিয়ায় প্লেগের প্রাদুর্ভাব: ২০০ জন কোয়ারেন্টিনে, সতর্ক হোয়াইট হাউস মক্কা প্রতিরক্ষা চুক্তি: রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের বৈঠক

গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়িয়ে শহরের চাপ কমাতে চায় সরকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরের ওপর জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ কমাতে সরকার গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানোর বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। সোমবার (৫ অক্টোবর) বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান। তিনি বলেন, শহরমুখী মানুষের চাপ কমাতে গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বৃদ্ধিকে সরকার একটি কার্যকর বিকল্প হিসেবে দেখছে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দর্শন কেবল রাজধানী বা বড় শহরকেন্দ্রিক নয়, বরং এটি বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সারা দেশের জন্য নতুন পরিকল্পনা প্রণয়ন এবং ঢাকার আশেপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি আবাসন নির্মাণে পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

তারেক রহমান আরও জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তোলা হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সর্বজনীন বাসস্থান নিশ্চিত করতে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে আবাসন সংকট মোকাবিলায় সরকারের একার প্রচেষ্টা যথেষ্ট নয়; এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণ জরুরি।

নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশসম্মত বাসস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এলাকাভিত্তিক পার্ক ও খেলার মাঠ নির্মাণ এবং সুনির্দিষ্ট জোনে শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে। ব্লক ভিত্তিক আবাসন ব্যবস্থাকে উৎসাহিত করার মাধ্যমে সবার জন্য নিরাপদ আবাসনের স্বপ্ন বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে তিনি আশা প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়িয়ে শহরের চাপ কমাতে চায় সরকার

আপডেট সময় : ১২:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬