ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে ছাগলের বিবাদ কেড়ে নিল বৃদ্ধের প্রাণ রাশিয়ায় প্লেগের প্রাদুর্ভাব: ২০০ জন কোয়ারেন্টিনে, সতর্ক হোয়াইট হাউস মক্কা প্রতিরক্ষা চুক্তি: রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের বৈঠক পল্টন ও প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের অবরোধ ও বিক্ষোভ আয়ের সিংহভাগই চলে যায় বাড়িভাড়ায়, ঢাকায় সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস ভৈরবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম মাদক থেকে তরুণদের রক্ষায় সামাজিক প্রতিরোধের ডাক মন্ত্রীর নিউইয়র্কে প্রথমবার বসছে মুসলিম নির্মাতাদের চলচ্চিত্র উৎসব গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়িয়ে শহরের চাপ কমাতে চায় সরকার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়িয়ে শহরের চাপ কমাতে চায় সরকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরের ওপর জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ কমাতে সরকার গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানোর বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। সোমবার (৫ অক্টোবর) বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান। তিনি বলেন, শহরমুখী মানুষের চাপ কমাতে গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বৃদ্ধিকে সরকার একটি কার্যকর বিকল্প হিসেবে দেখছে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দর্শন কেবল রাজধানী বা বড় শহরকেন্দ্রিক নয়, বরং এটি বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। দেশের প্রতিটি অঞ্চলকে জাতীয় উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সারা দেশের জন্য নতুন পরিকল্পনা প্রণয়ন এবং ঢাকার আশেপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি আবাসন নির্মাণে পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

তারেক রহমান আরও জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তোলা হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সর্বজনীন বাসস্থান নিশ্চিত করতে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে আবাসন সংকট মোকাবিলায় সরকারের একার প্রচেষ্টা যথেষ্ট নয়; এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণ জরুরি।

নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশসম্মত বাসস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এলাকাভিত্তিক পার্ক ও খেলার মাঠ নির্মাণ এবং সুনির্দিষ্ট জোনে শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে। ব্লক ভিত্তিক আবাসন ব্যবস্থাকে উৎসাহিত করার মাধ্যমে সবার জন্য নিরাপদ আবাসনের স্বপ্ন বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে তিনি আশা প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়িয়ে শহরের চাপ কমাতে চায় সরকার

আপডেট সময় : ১২:৪৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬