ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভৈরবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম মাদক থেকে তরুণদের রক্ষায় সামাজিক প্রতিরোধের ডাক মন্ত্রীর নিউইয়র্কে প্রথমবার বসছে মুসলিম নির্মাতাদের চলচ্চিত্র উৎসব গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়িয়ে শহরের চাপ কমাতে চায় সরকার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন স্নাতক ডিগ্রি নিয়েও তৃতীয় শ্রেণির কর্মচারী প্রাথমিক শিক্ষকরা স্টারলিংক নিয়ে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করল ইরান ইয়েমেনে যুদ্ধের দামামা, মধ্যপ্রাচ্যে কূটনীতির জায়গা নিচ্ছে সংঘাত হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

গাজায় নিহত সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ আখ্যা ইসরাইলের, প্রত্যাখ্যান জাতিসংঘের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১৭০ জন সাংবাদিক ‘সন্ত্রাসী’ ছিলেন বলে যে দাবি করা হয়েছে, তা দৃঢ়ভাবে নাকচ করেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নিহত ওই সাংবাদিকেরা সামরিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন—ইসরাইলের এ ধরনের দাবির পক্ষে ‘এক টুকরো প্রমাণও’ নেই।

এক্সে দেওয়া একটি পোস্টে আলবানিজ এই প্রতিক্রিয়া জানান। এর আগে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছিল যে, তাদের তদন্তে দেখা গেছে, গাজায় যারা ‘সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন’, তারা আসলে হামাস, ইসলামিক জিহাদ ও অন্যান্য ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিলেন।

ইসরাইলি বাহিনীর এই দাবির বিষয়ে আলবানিজ বলেন, সাংবাদিকেরা সামরিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এমন দাবির পক্ষে ‘শূন্য’ প্রমাণ রয়েছে। তিনি এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন শিগগির প্রকাশ করবেন বলেও জানিয়েছেন।

নিজের পোস্টে আলবানিজ আরও অভিযোগ করেন যে, পশ্চিমা গণমাধ্যমগুলো যখন তথ্য যাচাইয়ের কাজ শুরু করছে, তখন ‘বর্ণবাদী ইসরাইল’ পরিকল্পিতভাবে অপতথ্য ছড়ানোর মাত্রা বাড়িয়ে দিয়েছে। তার দাবি, গাজায় চালানো গণহত্যার যৌক্তিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরাইলি সেনাবাহিনীর একটি ‘লেজিটিমাইজেশন সেল’ বা বৈধতাদানকারী শাখা মনগড়া গল্প তৈরি করছে। তিনি তার পরবর্তী প্রতিবেদনে এসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরবেন বলে জানিয়েছেন।

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১১: ১২আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১১: ১৪

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গাজায় নিহত সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ আখ্যা ইসরাইলের, প্রত্যাখ্যান জাতিসংঘের

আপডেট সময় : ১১:১৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬