ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসে ছাত্রদলের সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলা নিয়ে উদ্বেগ যুক্তরাজ্য থেকে ২৭ ইসরাইলি কূটনীতিক বহিষ্কারের হুঁশিয়ারি ৩১ অক্টোবর কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় জোট গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার সংঘর্ষে বৃদ্ধা নিহত যশোরে কিশোরীর মৃত্যু: আত্মগোপনে ইসকনের অভিযুক্তরা, এখনো মেলেনি হদিস ৪৯তম বিশেষ বিসিএস: বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিল সরকার হোমার থেকে এআই: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গল্পকারের ভবিষ্যৎ বিচারহীন পুনর্মিলন কেবল সংঘাতের সাময়িক বিরতি: বে অব বেঙ্গল কনভারসেশন রংপুরে ২১ কেজি ওজনের কালী মূর্তিসহ রজব আলী গ্রেপ্তার স্লো ওভার-রেটের দায়ে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই জরিমানা

নেপালে তুষারধসে ১৫ নেপালি শ্রমিকের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালের মধ্যাঞ্চলে অবস্থিত হিমলুং শিখরে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত ১৫ জন নেপালি শ্রমিক নিহত হয়েছেন। চীন সীমান্তের কাছে ৭ হাজার ১২৬ মিটার (২৩ হাজার ৩৩৫ ফুট) উচ্চতায় অবস্থিত ওই শিখরে বিদেশি পর্বতারোহীদের জন্য পর্বতশিবির বা বেস ক্যাম্প প্রস্তুত করছিলেন এসব শ্রমিক। গত রোববার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নেপাল ন্যাশনাল মাউন্টেইন গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি তুল সিং গুরুং রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, উদ্ধার হওয়া মরদেহগুলো হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, নিখোঁজ থাকা অপর এক কর্মীকে জীবিত পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং উদ্ধার অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তুষারধসের সময় ওই এলাকায় কোনো বিদেশি পর্বতারোহী ছিলেন না।

অভিজ্ঞ গাইডসহ ১১ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে প্রায় চার মিটার বা ১৪ ফুট গভীর বরফ খুঁড়ে তাবুগুলো উদ্ধার করেছে। উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় রোববার দুই পর্বতারোহী গাইড, সোমবার দুই কিচেন স্টাফ এবং মঙ্গলবার আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নেপালে সাম্প্রতিক বছরগুলোর পর্বতারোহণ ইতিহাসে এটি অন্যতম বড় দুর্যোগ। এর আগে ২০১৪ সালে এভারেস্টে তুষারধসে ১৬ জন এবং ২০১৫ সালে ভূমিকম্পের কারণে ১৮ জনের মৃত্যু হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নেপালে তুষারধসে ১৫ নেপালি শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬