ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে কৃষক মিজানের অভাবনীয় সাফল্য সেন্টমার্টিন উপকূলে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৯৩৫ রোগী বিশ্ব অক্টোপাস দিবস আজ: রহস্যময় এই প্রাণীর বিস্ময়কর সব তথ্য মানবিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে সুনির্দিষ্ট সংস্কারের তাগিদ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কারসন কর্মকর্তাদের কর্তৃত্ববাদী না হয়ে সেবক হওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বাস ভাঙচুর, যান চলাচল স্বাভাবিক দৌলতখানের ৭৩ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান

সব ধরনের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে তা প্রতিহত করার ক্ষেত্রে নিজেদের অস্ত্রাগারের 'সব ধরনের অস্ত্র' প্রয়োগের কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের এক অধিবেশনে তিনি স্পষ্ট করেন যে, ইউরোপীয় দেশগুলোতে আক্রমণের রাশিয়ার কোনো পরিকল্পনা নেই। তবে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে কঠোর জবাব দেয়া হবে বলে তিনি সতর্ক করেছেন। পুতিন একই সঙ্গে ইউরোপ ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে আগামী কয়েক বছরের মধ্যে মস্কোর সঙ্গে যুদ্ধের উসকানি দেয়া, বাল্টিক সাগরে সামরিক মহড়া চালানো এবং রুশ জাহাজ জব্দের অভিযোগ তোলেন।

পুতিনের এই বক্তব্য মূলত মস্কোর বাল্টিক ছিটমহল কালিনিনগ্রাদকে কেন্দ্র করে ন্যাটোর সঙ্গে সৃষ্ট চরম উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে। সাম্প্রতিক সময়ে ইউরোপে অবস্থিত একাধিক রুশ দূতাবাস সতর্ক করে জানিয়েছে যে, ন্যাটো কালিনিনগ্রাদকে আকাশ ও নৌপথে অবরুদ্ধ করার ছক কষছে। দূতাবাসগুলো জানিয়েছে, কালিনিনগ্রাদকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার যে কোনো চেষ্টা করা হলে রাশিয়া পারমাণবিক অস্ত্রসহ সমস্ত সক্ষমতা ব্যবহার করে জবাব দিতে প্রস্তুত। পুতিন এই সতর্কবার্তাকে সমর্থন করে বলেন, কালিনিনগ্রাদ বা অন্য যেকোনো রুশ ভূখণ্ডে সরাসরি আঘাত এলে অস্ত্রভাণ্ডারে থাকা সমস্ত অস্ত্র ব্যবহারের প্রশ্ন অবধারিতভাবেই সামনে আসবে।

রাশিয়ার এই পারমাণবিক হুঁশিয়ারির তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটের মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, শক্তি প্রয়োগের হুমকি কিংবা পারমাণবিক হামলার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, ন্যাটো একটি আত্মরক্ষামূলক জোট এবং তাদের কোনো মহড়াই রাশিয়ার জন্য হুমকি নয়। ন্যাটো কালিনিনগ্রাদকে নিশানা করছে না বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পুতিনের এই পারমাণবিক হুমকিকে সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও অগঠনমূলক বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা মনোযোগ ভিন্ন খাতে সরাতেই রাশিয়া এমন ভীতি ছড়াচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সব ধরনের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

আপডেট সময় : ১১:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬