ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনবাগে অভিমান করে বাড়ি ছাড়ার পরদিন পুকুরপাড়ে মিলল যুবকের লাশ টেকনাফে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার মোদির তিলে তিলে গড়া ভাবমূর্তি চুরমার করেছে ‘ককরোচ’ আন্দোলন: অরুন্ধতী রায় নিষেধাজ্ঞার আগে নেছারাবাদে মাইকিং করে জাটকা বিক্রি দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা মধুপুরে আকস্মিক ঝড়ে ৫৩ হেক্টর কলা-পেঁপের বাগান লণ্ডভণ্ড কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় যে কোনো দিন ‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ গাড়ি গাজীপুরে গণশুনানিতে অসহায় মানুষের পাশে জেলা প্রশাসক অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা কাজে লাগাতে চালু হলো ‘রিটায়ারএক্সপার্ট’

ভৈরবে মেঘনা নদীতে অবৈধ মাটি উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক বাল্কহেড চালককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মেঘনা নদীসংলগ্ন নবাব ব্রিকফিল্ডের পাশে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় নির্ধারিত এলাকায় দুটি এক্সকেভেটর ব্যবহার করে মেঘনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়টি ধরা পড়ে। ঘটনাস্থল থেকে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি পল্টুন, একটি বাল্কহেড ও দুটি এক্সকেভেটর জব্দ করা হয়। এ সময় বাল্কহেডের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাটি উত্তোলনের বিষয়ে কোনো বৈধ অনুমতি বা কাগজপত্র দেখাতে পারেননি। পরে অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে।

অভিযান শেষে জব্দ করা আলামতগুলো স্থানীয় নৌপুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক বলেন, নদীর তীর রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মেঘনা নদীর তীর ক্ষতিগ্রস্ত করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, নদীর তীর রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভৈরবে মেঘনা নদীতে অবৈধ মাটি উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬