সংবাদ শিরোনাম :
রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৪:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির এই কর্মকর্তা জানান, রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম ও বিস্তারিত পরিচয় প্রাথমিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার মো. আকতার হোসেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din




























