ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার চিন্তাশক্তি ও সৃজনশীলতা কমায়: রাষ্ট্রপতি উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির পরিকল্পনা সরকারের কিশোরগঞ্জে পুলিশের কাছে পানির বাড়তি দাম নিল ম্যাক টেস্ট শপ নেগেটিভ বিষয় দর্শক বেশি দেখে: অপু বিশ্বাস

গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ৪৩। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের (এমবিজেড) সঙ্গে বৈঠক করেছেন। ইসরাইলি সংবাদমাধ্যম এন১২ প্রথম এই সফরের খবর প্রকাশ করে, যা পরবর্তীতে একটি কূটনৈতিক সূত্রের বরাতে দ্য জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে আবুধাবি ভ্রমণ করেন। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে দুপুর ১২টার কিছুক্ষণ পর উড্ডয়ন করে তার বিমানটি স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে আবুধাবিতে অবতরণ করে। আমিরাতে প্রায় চার ঘণ্টা অবস্থানের পর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিমানটি ইসরাইলের উদ্দেশে রওনা হয়। তবে এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি।

নেতানিয়াহুর এই সফরটি বিশেষভাবে আলোচনায় আসার পেছনে হারেৎজ-এর একটি প্রতিবেদনের প্রভাব রয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রায় দেড় সপ্তাহ আগে মোহাম্মদ বিন জায়েদ নেতানিয়াহুকে হামাসের বড় ধরনের অভিযানের প্রস্তুতি সম্পর্কে সতর্ক করেছিলেন। তবে হারেৎজ-এর সেই দাবি নিয়ে আমিরাত কোনো মন্তব্য করেনি।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই ইসরাইল ও আমিরাতের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রয়েছে বলে দেশটি জানিয়েছে। এর আগে আমিরাতের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, তারা বিভিন্ন দেশের সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনা করলেও তা জাতীয় নেতাদের পর্যায়ে হয় না। চলতি বছরের শুরুতে নেতানিয়াহুর কার্যালয় মে মাসে আমিরাত সফরের দাবি করলেও আমিরাত তা অস্বীকার করেছিল। যদিও একটি সূত্র তখন দাবি করেছিল, ২৬ মার্চ আবুধাবির আল-আইনে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদের বৈঠক হয়েছিল।

২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সম্পর্ক স্থাপনের পর থেকে ইরান ও অন্যান্য আঞ্চলিক চ্যালেঞ্জের মুখে আমিরাত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে

আপডেট সময় : ০৭:৩৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬