ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

ডায়ানার ছবি নিয়ে ভুল স্বীকার, মরগানের কাছে ক্ষমা চাইলেন স্পেন্সার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে লেখা নিজের নতুন বই ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’-এ পিয়ার্স মরগান সম্পর্কে ভুল তথ্য দেওয়ার কথা স্বীকার করেছেন আর্ল স্পেন্সার। গত ২২ সেপ্টেম্বর বইটি প্রকাশিত হয়। বইটিতে স্পেন্সার দাবি করেছিলেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি ডায়ানার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি প্রকাশের সঙ্গে মরগানের সম্পৃক্ততা ছিল। গোপনে ধারণ করা ওই ছবিগুলোতে ডায়ানাকে জিমে শরীরচর্চা করতে দেখা গিয়েছিল।

এই দাবি অস্বীকার করে মরগান তার ইউটিউব অনুষ্ঠান ‘পিয়ার্স মরগান আনসেন্সর্ড’-এ জানান, ছবিগুলো ১৯৯৩ সালের ৭ নভেম্বর ‘সানডে মিরর’-এ প্রকাশিত হয়েছিল। অথচ তিনি ১৯৯৫ সালের অক্টোবরে ‘ডেইলি মিরর’-এর সম্পাদক হন। ছবিগুলো প্রকাশের সময় তিনি ডেইলি মিররে ছিলেন না, বরং প্রতিদ্বন্দ্বী পত্রিকা ‘দ্য সান’-এ কাজ করছিলেন। এই সত্যতা পাওয়ার পর মঙ্গলবার স্পেন্সার এক বিবৃতিতে নিজের ভুল স্বীকার করে মরগানের কাছে ক্ষমা চেয়েছেন।

স্পেন্সার জানান, ডায়ানার শেষকৃত্যে মরগানকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে তার বর্ণনা সঠিক ছিল, কিন্তু মরগানের প্রতিক্রিয়ার কারণ হিসেবে তার করা অনুমানটি ভুল ছিল। তিনি বলেন, একজন ইতিহাসবিদ হিসেবে তথ্যের নির্ভুলতা তার কাছে গুরুত্বপূর্ণ। তবে ক্ষমা চাইলেও মরগান নিজের অবস্থানে অটল রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বইটিতে প্রকাশিত মানহানিকর মিথ্যার জন্য স্পেন্সার ক্ষমা চাইলেও, তিনি এবং প্রকাশক পেঙ্গুইনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অব্যাহত রাখবেন। মরগান ক্ষতিপূরণ দাবি করেছেন এবং সেই অর্থ কিংস ট্রাস্টকে দেওয়ার কথা জানিয়েছেন।

বইটিতে ডায়ানার মৃত্যুর পর রাজা চার্লসের মন্তব্য নিয়ে করা দাবি এবং ডায়ানার শেষকৃত্যের আমন্ত্রণ বাতিলের বিষয়টি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। মরগান দাবি করেছেন, ডায়ানার মৃত্যুর সময় স্পেন্সারের সঙ্গে তার দূরত্ব থাকলেও পরবর্তীতে কেনসিংটন প্যালেসে প্রিন্স উইলিয়ামসহ ডায়ানার সাথে তার মধ্যাহ্নভোজ হয়েছিল। মরগান ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডেইলি মিররের সম্পাদক ছিলেন। এদিকে, লন্ডনের বিভিন্ন বইয়ের দোকানে স্পেন্সারের বইটি খুব একটা সাড়া ফেলেনি এবং কিছু দোকানে এটি অর্ধেক মূল্যে বিক্রির খবর পাওয়া গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ডায়ানার ছবি নিয়ে ভুল স্বীকার, মরগানের কাছে ক্ষমা চাইলেন স্পেন্সার

আপডেট সময় : ০৪:২৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬