ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার চিন্তাশক্তি ও সৃজনশীলতা কমায়: রাষ্ট্রপতি উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির পরিকল্পনা সরকারের কিশোরগঞ্জে পুলিশের কাছে পানির বাড়তি দাম নিল ম্যাক টেস্ট শপ নেগেটিভ বিষয় দর্শক বেশি দেখে: অপু বিশ্বাস

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে দরপতন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে সরকারিভাবে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর দিনেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের তেলের দামেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বাজারে চাপের সৃষ্টি করেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা বৃদ্ধি সত্ত্বেও সরবরাহ নিয়ে কিছুটা আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। জেপি মরগ্যানের বিশ্লেষকেরা ১৮ সেপ্টেম্বরের এক নোটে জানিয়েছেন, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে। গত ১০ দিনে গড়ে প্রতিদিন ১ কোটি ৭১ লাখ ব্যারেল তেল সরবরাহ হয়েছে, যা ২০২৫ সালের গড় সরবরাহের তুলনায় প্রতিদিন ৬১ লাখ ব্যারেল কম।

সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের নভেম্বর সরবরাহের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অক্টোবর সরবরাহের দাম ১ দশমিক ৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৪৬ ডলারে।

আন্তর্জাতিক বাজারের বর্তমান দর অনুযায়ী, এক ব্যারেল অপরিশোধিত তেলে প্রায় ১৫৮ দশমিক ৯৯ লিটার থাকে। প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরলে, ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম প্রায় ১২ হাজার ৫৬৪ টাকা বা লিটারপ্রতি প্রায় ৭৯ টাকা। একইভাবে ডব্লিউটিআইয়ের প্রতি ব্যারেল প্রায় ১২ হাজার ১১০ টাকা বা লিটারপ্রতি প্রায় ৭৬ টাকা পড়ে। তবে বাংলাদেশে পাম্পে বিক্রি হওয়া জ্বালানি তেলের দাম সরাসরি বিশ্ববাজারের এই দরে নির্ধারিত হয় না; বরং পরিশোধন, পরিবহন, কর, শুল্ক ও অন্যান্য খরচ যোগ করে খুচরা মূল্য ঠিক করা হয়।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে তিনি সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছেন এবং শিগগির বড় কিছু ঘটতে পারে। বিনিয়োগকারীরা এই পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছেন। স্কাই লিংকস ক্যাপিটাল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল তাকিয়েদ্দিনের মতে, তেলের দাম মূলত রপ্তানি স্বাভাবিক হওয়ার গতি এবং কূটনৈতিক অগ্রগতির ওপর নির্ভর করছে। তিনি সতর্ক করেছেন যে, পরিস্থিতির অবনতি হলে বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে সরবরাহ কমে বিশ্ববাজারে তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে দরপতন

আপডেট সময় : ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬