ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রিয়শপ কর্মীদের সন্তানদের জন্য ‘প্রিয়শপ স্কলারশিপ’ চালু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শীর্ষস্থানীয় রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ তাদের কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন হাবে কর্মরত কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাজীবনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে ‘প্রিয়শপ স্কলারশিপ’। এই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন আর্থিক অনুদান পাওয়ার পাশাপাশি আগামীতে নিয়মিত শিক্ষা সহায়তা লাভ করবে। মূলত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে এবং তাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রিয়শপের বিভিন্ন হাবের কর্মীদের সন্তানদের এই স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও উপকরণ তুলে দেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খাঁন। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, প্রিয়শপের প্রতিটি অর্জনের পেছনে আমাদের সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং তাদের এই পরিশ্রমের পেছনে রয়েছে তাদের পরিবারের নিরবচ্ছিন্ন সমর্থন। তাই আমরা মনে করি, আমাদের দায়িত্ব কেবল কর্মীদের মাঝেই সীমাবদ্ধ নয়; তাদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও আমাদের সমান দায়বদ্ধতা রয়েছে।

তিনি আরও যোগ করেন, আমরা চাই শিক্ষার্থীরা যেন তাদের স্বপ্ন পূরণের পথে কোনো বাধা ছাড়াই এগিয়ে যেতে পারে এবং তারা যেন সবসময় অনুভব করে যে প্রিয়শপ তাদের পাশে রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রিয়শপ কর্মীদের সন্তানদের জন্য ‘প্রিয়শপ স্কলারশিপ’ চালু

আপডেট সময় : ১০:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬