ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের

পেশাগত ক্যারিয়ার গড়তে রাজধানীতে অনুষ্ঠিত আস-সুন্নাহ ক্যারিয়ার সামিট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি কোর্স সম্পন্ন করাই পেশাগত জীবনের শেষ নয়, বরং এটিই হতে পারে নতুন যাত্রার সূচনা। এই লক্ষ্যকে সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘আস-সুন্নাহ ক্যারিয়ার সামিট ২০২৬’। ২৯ আগস্ট দুপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত এই সামিটে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বর্তমান শিক্ষার্থী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যালামনাই এবং প্রশিক্ষকরা এক ছাদের নিচে মিলিত হন। অনুষ্ঠানটি অভিজ্ঞতা বিনিময় ও ক্যারিয়ার নিয়ে ভাবনার একটি প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়।

দিনব্যাপী এই আয়োজনে আধুনিক কর্মবাজারে টিকে থাকার জন্য প্রয়োজনীয় বাস্তব দক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশের অভিজ্ঞ পেশাজীবী, উদ্যোক্তা ও করপোরেট বিশেষজ্ঞরা মার্কেটিং ও উদ্ভাবন, সেলফ ব্র্যান্ডিং ও ডিজিটাল উপস্থিতি, ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন, পেশাগত প্রস্তুতি এবং ইন্টারভিউ কৌশলসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হন যে, কেবল সার্টিফিকেট অর্জনই যথেষ্ট নয়; বরং নিজের দক্ষতাকে তুলে ধরা, ডিজিটাল প্ল্যাটফর্মে পেশাগত পরিচিতি তৈরি করা এবং সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপনের কৌশল জানা অত্যন্ত জরুরি।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে উঠে আসা অনেক শিক্ষার্থীর মানসম্মত প্রফেশনাল সেশনের সুযোগ সীমিত। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে আরও সময়োপযোগী ও বাস্তবমুখী করে তুলতেই এই আয়োজন করা হয়েছে।

আয়োজকরা কেবল প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ করতে চান না। তাদের মূল লক্ষ্য হলো—শিক্ষার্থীরা যেন কোর্স শেষে কর্মজীবনে প্রবেশের সময় একা না থাকেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের যোগাযোগ ও উন্নয়ন বিভাগের প্রধান ফরিদ উদ্দিন খান জানান, একজন শিক্ষার্থী যেন কোর্স শেষ করে থেমে না যান, সেজন্য তাদের জন্য শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক, মেন্টরশিপ এবং পরবর্তী পর্যায়ের শেখার সুযোগ তৈরি করা হচ্ছে। এই সামিট সেই ধারাবাহিকতারই একটি অংশ এবং ভবিষ্যতে দেশের আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মধ্যকার দূরত্ব কমে আসবে এবং শিক্ষার্থীরা পেশাগত অগ্রগতির জন্য ধারাবাহিকভাবে মেন্টরশিপ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পেশাগত ক্যারিয়ার গড়তে রাজধানীতে অনুষ্ঠিত আস-সুন্নাহ ক্যারিয়ার সামিট

আপডেট সময় : ১১:২১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬