সংবাদ শিরোনাম :
সুশাসন নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিপ্লবের আহ্বান ভিসি আমানুল্লাহর
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:১৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

দেশে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে সাংস্কৃতিক বিপ্লব ঘটানোর আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব (টিসিডিসি) আয়োজিত ‘১ম জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এই আহ্বান জানান।
এই বিতর্ক উৎসবে কলেজ পর্যায়ের ৩২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টি দলসহ মোট ৬৪টি দল অংশগ্রহণ করেছে। তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক চর্চার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিসি আমানুল্লাহ শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh




























