ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, স্থানীয়দের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: নওগাঁর এসপি কোটালীপাড়ায় নজরুলচর্চায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান বিদ্যুৎ খাতে ৩৩০ কোটি ডলার ঋণের উদ্যোগে নেজামে ইসলাম পার্টির গভীর উদ্বেগ হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান হরিরামপুরে ইজিবাইক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু ঝড় ও যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৫ শতাংশ বাড়ল

রংপুরে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর-বদরগঞ্জ সড়কের সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মিলেরপার এলাকায় মঙ্গলবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রিফায়েত আহমেদ হৃদয় (১৬)। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ইটবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য জিয়ারুল ইসলাম জানান, সকালে রংপুর থেকে মোটরসাইকেলে করে বদরগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন রিফায়েত এবং মোটরসাইকেলচালক আবুবক্কর। মমিনপুর মিলেরপার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রিফায়েত ঘটনাস্থলেই প্রাণ হারান এবং মোটরসাইকেলচালক আবুবক্কর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রিফায়েত আহমেদ হৃদয়ের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি তার বাবার সঙ্গে রংপুর নগরীর কেরানীপাড়া এলাকায় বসবাস করতেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রংপুরে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

আপডেট সময় : ০৩:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬