ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কালভার্ট ভেঙে চরম জনদুর্ভোগ, ঝুঁকি নিয়ে চলছে চলাচল পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল করতে রোনালদো এক বিশাল সম্পদ: অর্থমন্ত্রী রেল খাতকে লাভজনক করতে মালবাহী ক্যারেজ বাড়ানোর পরামর্শ স্থায়ী কমিটির কিশোরগঞ্জে হিমাগারের অতিরিক্ত ভাড়ায় দিশেহারা আলুচাষি ও ব্যবসায়ীরা হুথিদের সামরিক সক্ষমতা বৃদ্ধি, পাল্টা কৌশলে ইয়েমেন সরকার বিবাহবিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ, নেপথ্যে ব্যস্ততা ও দূরত্বের গুঞ্জন সুন্দরবনে বনদস্যুদের আস্তানা গুঁড়িয়ে দিল বনরক্ষীরা, জব্দ রসদ প্রেমিকার বিয়ের খবরে পীরগঞ্জে কলেজছাত্রের আত্মহত্যা ব্যালন ডি’অরে সাবেক তারকাদের পছন্দের তালিকায় কারা এগিয়ে? গ্রিসের মাঠে গোলশূন্য ড্র জার্মানির, শীর্ষে ডাচরা

বেলজিয়ামে বাড়ি সংস্কারের সময় দেয়াল থেকে মিলল ১১৭ কোটি টাকার স্বর্ণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেলজিয়ামে একটি বাড়ি সংস্কারের সময় মাটির নিচের দেয়াল থেকে প্রায় ৯০ লাখ ইউরো মূল্যের বিপুল পরিমাণ স্বর্ণের বার ও মুদ্রা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১১৭ কোটি টাকারও বেশি। ড্রেন তৈরির জন্য পাইপ বসানোর কাজ করার সময় নির্মাণশ্রমিকরা হঠাৎ এই গুপ্তধনের সন্ধান পান।

শ্রমিকরা জানান, কাজ করার সময় ড্রিল করতেই দেয়ালের ভেতর থেকে স্বর্ণের কয়েন বেরিয়ে আসে। শুরুতে সেগুলো সাধারণ এক ইউরোর কয়েন মনে হলেও, পরবর্তীতে স্বর্ণের বার দেখতে পেয়ে তারা বুঝতে পারেন যে এটি অত্যন্ত মূল্যবান। শ্রমিকরা তাৎক্ষণিকভাবে ঘটনাটি স্থানীয় পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ পুরো বাড়ি তল্লাশি করে সোনাগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে এবং কাউকে সেখানে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছে।

বর্তমানে বাড়িটি একটি স্থানীয় দাতব্য সংস্থার মালিকানাধীন। সংস্থাটি আশা করছে, এই অর্থ তাদের সেবামূলক কাজে সহায়ক হবে। বেলজিয়ামের আইন অনুযায়ী, এই সোনার আসল মালিকের খোঁজ পেতে পাঁচ বছর সময় দেওয়া হবে। যদি এই সময়ের মধ্যে কোনো আসল মালিকের সন্ধান না পাওয়া যায় এবং এতে কোনো অপরাধের প্রমাণ না মেলে, তবে পুরো স্বর্ণ বাড়িটির মালিক দাতব্য সংস্থা এবং সন্ধানকারী শ্রমিকদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বেলজিয়ামে বাড়ি সংস্কারের সময় দেয়াল থেকে মিলল ১১৭ কোটি টাকার স্বর্ণ

আপডেট সময় : ০৬:১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬