ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আখাউড়ায় মেয়রপ্রার্থী চূড়ান্ত করতে ভোটের আগেই ভোট উৎসব ফলাফল নয়, সেশন ধরে এগোতে চায় বাংলাদেশ: নাজমুল ৩ পাইলটকে আটকে রেখেছে কাতার, রেড ক্রসের হস্তক্ষেপ চায় ইরান ছাগলনাইয়ায় কচুর পাতা কাটা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ ডারউইন টেস্টে জয়ের পথে বাংলাদেশ, বাস্তব সম্ভাবনা দেখছেন মার্ক ওয়াহ মক্কা চুক্তি বনাম ইসরাইল-আমিরাত জোট: মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা সমীকরণ বিচার না হওয়া পর্যন্ত সমঝোতায় যাবে না শিবির-ছাত্রশক্তি মিথ্যা ভান না করে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা: শেখ হাসিনার সামনে কী পথ খোলা? পেশাদার ও রাজনীতিমুক্ত আমলাতন্ত্র ছাড়া সুশাসন অসম্ভব: গোলটেবিল সংলাপ

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ নিয়ে এআইএফএফ-এর সমালোচনা করলেন ভুটিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ক্রীড়ামহলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশনের নেতৃত্বের তীব্র সমালোচনা করেছেন প্রথম সারির ফুটবলার বাইচুং ভুটিয়া। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ভারতের একটি হাই-প্রোফাইল প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে এই ম্যাচ আয়োজনের জন্য ফিফা-স্বীকৃত প্রথম আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুটিয়া।

এক সাক্ষাৎকারে ভুটিয়া বলেন, ব্রাজিল যদি ভারতে একটি ফ্রি ফ্রেন্ডলি ম্যাচ খেলত, তবে তাতে তার কোনো আপত্তি ছিল না। কিন্তু দেশের ক্লাব ফুটবল যখন চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময়ে একটি প্রীতি ম্যাচের জন্য প্রায় ৫০ থেকে ৭০ কোটি রুপি ব্যয় করাকে তিনি পুরোপুরি অযৌক্তিক ও অনুচিত সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তিনি ফেডারেশনের বর্তমান নেতৃত্বকে ‘ভুল অগ্রাধিকার’ নির্ধারণের দায়ে অভিযুক্ত করেছেন।

ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের নাম উল্লেখ করে ভুটিয়া অভিযোগ করেন যে, বর্তমান নেতৃত্ব সরকার ও দেশের ফুটবল-সংশ্লিষ্ট সকলকে ভুল পথে চালিত করছে। তিনি প্রশ্ন তোলেন, যখন একে একে আইএসএল ক্লাবগুলো বন্ধের মুখে পড়ছে এবং আই লিগ-এর দলগুলো এন্ট্রি ফি জোগাতে পারছে না, তখন এই বিপুল অর্থ খরচের কারণ কী? বাণিজ্যিক চুক্তি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা এবং সরকারের হস্তক্ষেপে সম্প্রতি সংক্ষিপ্ত পরিসরে ঘরোয়া ফুটবল শুরু হলেও আর্থিক সংকট কমেনি। যার অন্যতম উদাহরণ হিসেবে তিনি জামশেদপুর এফসি থেকে টাটা স্টিলের সরে দাঁড়ানো এবং ১-২০০ রুপির বিনিময়ে চার্চিল ব্রাদার্সের কাছে ক্লাবের মালিকানা হস্তান্তরের কথা উল্লেখ করেন।

ফিফা আসিয়ান কাপের গ্রুপ ‘এ’-তে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলার প্রস্তাব পেয়েছিল ভারত। ভুটিয়ার মতে, থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো শক্তিশালী আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে টুর্নামেন্ট খেলা ভারতের জন্য বড় মাপের প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা হতে পারত। তিনি বর্তমান পরিস্থিতিতে দেশে স্থায়ী পরিকাঠামো গঠনের ওপর জোর দেওয়ার তাগিদ জানান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে যোগ্যতা অর্জনকারী ইস্টবেঙ্গলের দৃষ্টান্ত তুলে ধরে ভুটিয়া বলেন, ইস্টবেঙ্গল ভালো পারফর্ম করলেও স্পনসর জটিলতায় ভুগছে। রাজ্য সরকার বা স্থানীয় স্তরে যদি ১০-২০ কোটি রুপি সাহায্য করা যেত, তবে তারা চ্যাম্পিয়ন্স লিগে আরও ভালো দল নিয়ে নামতে পারত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ নিয়ে এআইএফএফ-এর সমালোচনা করলেন ভুটিয়া

আপডেট সময় : ০১:১৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬