ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নর্থ সাউথ শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংকের বিশেষ মাস্টারকার্ড চালু ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, সুমাত্রায় অনুভূত ৬.৪ মাত্রার কম্পন জনকল্যাণে পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিআইডব্লিউটিএর প্রকৌশলী সাইদুর রহমান ডারউইন টেস্টে জয়ের সুবাস পেলেও কেন সতর্ক মিরাজ ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ ‘ক্রিয়েটর স্টুডিও’ গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর লালমোহনে ৭৪ কৃতি শিক্ষার্থী ও ৩৯ হাফেজকে সংবর্ধনা মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ ও ভারতের উদ্বেগ ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬

ডারউইন টেস্টে জয়ের সুবাস পেলেও কেন সতর্ক মিরাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডারউইন টেস্টে সুবিধাজনক অবস্থানে থেকেও এখনই বড় জয়ের কথা বলছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে চালকের আসনে বাংলাদেশ। তবে এখনই আত্মতৃপ্তিতে ভুগতে রাজি নন সফরকারীরা। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মিরাজ জানালেন, বড় লক্ষ্যের চেয়ে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়াই এখন তাঁদের মূল পরিকল্পনা।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪২৮ রান সংগ্রহ করার পর অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ১২২ রানে ৪ উইকেটে আটকে রেখেছে। এখনো স্বাগতিকেরা ৬৭ রান পিছিয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও ধারাভাষ্যকার জেসন গিলেস্পি এবং পেসার জস হ্যাজলউডের মতে, মারারা স্টেডিয়ামের উইকেট চতুর্থ দিনে ব্যাটিংয়ের জন্য আরও সহজ হয়ে উঠতে পারে। অস্ট্রেলিয়ার লক্ষ্য এখন সেশন ধরে ধরে খেলে বাংলাদেশকে একটি বড় লক্ষ্য দেওয়া। তবে বাংলাদেশ দল সেই সুযোগ দিতে নারাজ।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, "আমরা ওইভাবে চিন্তা করছি না, আমরা চেষ্টা করছি ভালো জায়গায় বল করার জন্য। প্রতিটি উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে, কারণ উইকেট অত সহজ নয়।" তিনি আরও যোগ করেন, "যত কম রান হয় ততই ভালো। এখনো খেলার দুই দিন বাকি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এখান থেকে দ্রুত তিনটি উইকেট নেওয়া, কারণ ওরা সবাই ভালো ব্যাটিং করে। উইকেট দিন দিন আরও ভালো হচ্ছে।"

ম্যাচে বাংলাদেশের ৪২৮ রানের বড় সংগ্রহে মিরাজের ব্যাট থেকে এসেছে ১৫৪ বলে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম আউট হওয়ার পর টেলএন্ডারদের নিয়ে লড়াই করতে হয়েছিল তাঁকে। সেই কঠিন পরিস্থিতির কথা স্মরণ করে মিরাজ বলেন, "আমি যখন নেমেছিলাম, তখন মুশফিক ভাই আউট হয়ে গেছেন। আমি বোলারদের নিয়েই যা রান করার করেছি। ওই সময়ে রান করাটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল।"

ডারউইনে আসার আগে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এমনকি ডারউইনে প্রস্তুতি ম্যাচেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস হারের স্বাদ পেতে হয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পেছনে দলের আত্মবিশ্বাস বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন মিরাজ। তিনি বলেন, "আমরা সবাই বিশ্বাস করেছিলাম যে আমরা ঘুরে দাঁড়াতে পারি।"

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথের উইকেটটি নিয়েছেন মিরাজ। ২০১৭ সালে মিরপুরে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়েও স্মিথকে আউট করেছিলেন তিনি। সেই সোনালি মুহূর্তের কথা স্মরণ করে মিরাজ হাসিমুখে বলেন, "এটি আমার জন্য দারুণ একটি মুহূর্ত ছিল। তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান, আর তার উইকেট নেওয়াটা আমার জন্য দারুণ একটি মুহূর্ত। আমি শুধু কীভাবে তাকে আউট করা যায়, সেটা নিয়েই ভেবেছি এবং পরিকল্পনাটা সহজ রেখেছি।" এছাড়া ওয়ানডে অধিনায়কত্ব হারানো নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের কৌতূহলী প্রশ্নের জবাবেও হাসিমুখে মিরাজ বলেন, "এ রকম হতেই পারে। আমি এখন জানি আমাকে কী করতে হবে।"

তার মানে ইনিংস পরাজয় তো অবশ্যই এড়াতে চাইবেন, হাতে থাকা ৬ উইকেট নিয়েই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য দেওয়ার আশা তাঁদের।

আমরা বড় লক্ষ্য নিয়ে চিন্তা না করে ছোট ছোট পদক্ষেপে এগোনোর চেষ্টা করছি।’প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ১২২ রানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট নিয়েছে বাংলাদেশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ডারউইন টেস্টে জয়ের সুবাস পেলেও কেন সতর্ক মিরাজ

আপডেট সময় : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬