ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ মৃত সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য: ঝিনাইদহে তোলপাড় পানির হিস্যায় একচুলও ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম নীলফামারীতে আশ্বিনের বৃষ্টি: আমন চাষিদের স্বস্তি, দুশ্চিন্তায় আলু ও সবজি চাষিরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চিকিৎসা ও নিরাপত্তা সংকট, ঝুঁকিতে হাজারো শ্রমিক ঋণের ভারে জর্জরিত খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০

বসুন্ধরায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা। ঘটনার বিষয়ে পুলিশ জানায়, সকালে রিধিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার বন্ধু-বান্ধবীরা তাকে নিচে নামান এবং হাসপাতালে নিয়ে যান।

পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, শনিবার ভোরে এক যুবকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় রিধিকার তুমুল তর্কাতর্কি হয়। পরিবারের সদস্যদের দাবি, ভিডিও কল চালু থাকা অবস্থাতেই রিধি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।

এ বিষয়ে ওসি মাজহারুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পাওয়া গেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু বা প্ররোচনার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভিডিও কলে থাকা সেই ব্যক্তি কে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ছোট পর্দার মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা রিধিকা রিধি বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বসুন্ধরায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬