ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৪ সেকেন্ডের লাল কার্ড থেকে অমরত্বে লিওনেল মেসি গৌরীপুরে আগুনে পুড়ল শত বছরের ঐতিহাসিক নাট্যমঞ্চ ও সিনেমা হল সেনবাগে অভিমান করে বাড়ি ছাড়ার পরদিন পুকুরপাড়ে মিলল যুবকের লাশ টেকনাফে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার মোদির তিলে তিলে গড়া ভাবমূর্তি চুরমার করেছে ‘ককরোচ’ আন্দোলন: অরুন্ধতী রায় নিষেধাজ্ঞার আগে নেছারাবাদে মাইকিং করে জাটকা বিক্রি দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা মধুপুরে আকস্মিক ঝড়ে ৫৩ হেক্টর কলা-পেঁপের বাগান লণ্ডভণ্ড কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার আসামির মামলার রায় যে কোনো দিন ‘ইউজড কার পার্টস’ ঘোষণার আড়ালে চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ গাড়ি

২৫ বছর পূর্তিতে এরদোয়ান বললেন, একে পার্টির কাজ সবে শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদ্‌যাপন করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। শুক্রবার রাজধানী আংকারার ন্যাশনাল গার্ডেনে আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই দিনটিকে অত্যন্ত বিশেষ ও ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন।

২০০১ সালের ১৪ আগস্ট ইস্তাম্বুলের তৎকালীন মেয়র এরদোয়ানের নেতৃত্বে একে পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই দলটি দ্রুত তুরস্কের রাজনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করে। এরদোয়ান তার বক্তব্যে দলের এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় সাধারণ ভোটারদের ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ২০০১ সালে একে পার্টির জন্ম হয়েছিল জাতির আশা হিসেবে। জনগণ যে দায়িত্ব ও সম্পদ দলটির হাতে তুলে দিয়েছে, তা দেশের উন্নয়ন ও শক্তি বাড়াতে ব্যয় করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এরদোয়ানের মতে, গত ২৫ বছরে একে পার্টির সরকার অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন খাতে ব্যাপক বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, যা দেশের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দলের প্রতিষ্ঠাতা বোর্ডের সভায় সর্বসম্মতভাবে তিনি আবারও দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

২৫ বছর ক্ষমতায় থাকার পরও একে পার্টি থেমে থাকবে না বলে স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, এক চতুর্থাংশ শতাব্দীতে অনেক বড় কাজ সম্পন্ন হলেও সামনে আরও অনেক কিছু করার বাকি আছে। কেউ যেন আশা না করেন যে তারা ক্লান্ত হয়ে পড়বেন, এমন মন্তব্য করে তিনি ঘোষণা করেন, ‘আমরা সবে শুরু করেছি।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এরদোয়ান জানান, ২০৫৩ ও ২০৭১ সালের দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে তুরস্ককে এগিয়ে নিতে একে পার্টি কাজ চালিয়ে যাবে। দেশের ভবিষ্যৎ গঠনে দলটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১১: ৪৭আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১১: ৫৫

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

২৫ বছর পূর্তিতে এরদোয়ান বললেন, একে পার্টির কাজ সবে শুরু

আপডেট সময় : ১২:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬