ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত নীলফামারী, ব্যাহত কৃষি ও শিল্প উৎপাদন পাঁচ ব্যাংকের প্রশাসক প্রত্যাহার, মূল দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের হাতে তাহিরপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়ি ও বাড়িতে হামলা, আহত ১০ বুধবার থেকে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, বাড়ছে এলএনজি সরবরাহ নর্থ সাউথ শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংকের বিশেষ মাস্টারকার্ড চালু ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, সুমাত্রায় অনুভূত ৬.৪ মাত্রার কম্পন জনকল্যাণে পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিআইডব্লিউটিএর প্রকৌশলী সাইদুর রহমান

নীলফামারীর কিশোরগঞ্জে সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল গফুর পৃথক দুটি ঘটনায় এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় রায় সাপের খেলা দেখানোর কাজ করতেন। গত ৭ আগস্ট রাতে স্থানীয় একটি বাড়িতে হিন্দু ধর্মীয় মনসার গানের অনুষ্ঠানে দর্শকদের খেলা দেখানোর সময় সাপটি তার হাতে কামড় দেয়। ঘটনার পরপরই স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে, বৃহস্পতিবার রাতে নয়ানখাল বৈদ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে মা-বাবার সঙ্গে ঘুমানোর সময় লুনা সাপের কামড়ের শিকার হয়। মধ্যরাতে ঘরে সাপ প্রবেশ করে লুনার ডান হাতে কামড় দিলে সে তীব্র ব্যথা অনুভব করে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল গফুর এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নীলফামারীর কিশোরগঞ্জে সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬