ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বিএনপি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে জরুরি বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকের মূল লক্ষ্য হলো দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা চূড়ান্ত করা। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়া হবে। আগামী ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পদটি শূন্য হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদের এই বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে মির্জা ফখরুলকে ঘিরেই বিএনপির সব প্রস্তুতি আবর্তিত হচ্ছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনটি গুরুত্বপূর্ণ পদে শূন্যতা তৈরি হবে। এর মধ্যে রয়েছে বিএনপি মহাসচিব পদ, স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয় এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদ। ফলে তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দলের ভেতরে নানা আলোচনা চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বিএনপি

আপডেট সময় : ১১:২৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬