ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের প্রস্তুতি গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে পলাতক হাজতি পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪ সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: নতুন ওসি ও ৪ পরিদর্শক বদলি গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ, সরাতেই লাগবে ১০ বছর এরদোগানকে কাঠগড়ায় তুলতে আইসিসিতে মামলা প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৭

দিনাজপুর বোর্ডে এসএসসি: পাশের হার ৫৮.০৫, এগিয়ে মেয়েরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশ। সোমবার (১০ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এই ফলাফল ঘোষণা করেন। এ বছর বোর্ডটির অধীনে মোট এক লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ চার হাজার ৯২৫ জন।

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৬২ জন শিক্ষার্থী। চলতি বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৩৯ জনে।

লিঙ্গভিত্তিক ফলাফলে দেখা গেছে, সব ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাশের হার ৬৩ দশমিক ০১ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে; এবার ৭ হাজার ১৫২ জন মেয়ে এবং ৫ হাজার ৪৮৭ জন ছেলে জিপিএ-৫ অর্জন করেছে।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাশের হার ৭৩ দশমিক ২৯ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ দশমিক ২২ শতাংশ এবং মানবিক বিভাগে পাশের হার ৩৮ দশমিক ৭৫ শতাংশ।

রংপুর বিভাগের আওতাধীন মোট দুই হাজার ৮১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

দিনাজপুর বোর্ডে এসএসসি: পাশের হার ৫৮.০৫, এগিয়ে মেয়েরা

আপডেট সময় : ০১:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬