ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালি, জানালো ইরান শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন দেশেই আত্মগোপনে ছিলেন সাদ্দাম সাবেক প্রেমিকাকে উয়েফার অর্থ দেওয়ার অভিযোগ অস্বীকার করলেন ইনফান্তিনো ‘হাসিনা কার্ড’ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে চলে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জুলাই জাদুঘর থেকে ইতিহাস সরানোর অভিযোগ আসিফ মাহমুদের গাইবান্ধায় যুবদলের হামলায় আহত জামায়াত কর্মীর মৃত্যু, বিচারের দাবি ৮ আগস্ট কেন ইনফিনিটি ডে বা অসীম দিবস হিসেবে পরিচিত? দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন দেশেই আত্মগোপনে ছিলেন সাদ্দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শনিবার ‘আওয়ামী লীগের নেতারা ভারতে দুই বছর কীভাবে কাটালেন’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

আত্মগোপনে থাকার সময়ের বর্ণনা দিয়ে সাদ্দাম হোসেন বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে কৌশলগত কারণে তাকে বারবার স্থান পরিবর্তন করতে হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি সংগঠন পরিচালনার চেষ্টা চালিয়েছেন এবং দলের নেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তবে পূর্ণাঙ্গ দমন-পীড়ন শুরু হওয়ার পর তাকে স্থান পরিবর্তন করতে হয়। তিনি দাবি করেন, এখনো দলের অনেক নেতাকর্মী বাংলাদেশের ভেতরেই অবস্থান করছেন।

সাদ্দাম হোসেনের মতে, বাংলাদেশে অবস্থানরত নেতাকর্মীরাই তাদের মূল শক্তি। বর্তমানে তিনি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা, কমিটি পুনর্গঠন, চলমান আইনি মামলায় সহায়তা প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

দেশে ফেরার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের এই সভাপতি বলেন, মানসিকভাবে এবং পারিবারিকভাবে তারা দেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি জানান, তাদের একটি রোডম্যাপ তৈরি করা আছে এবং এখন কেবল সঠিক টাইমলাইনের অপেক্ষায় আছেন। এছাড়া দেশে ফেরার পর সম্ভাব্য পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্পর্কেও তাদের স্পষ্ট ধারণা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন দেশেই আত্মগোপনে ছিলেন সাদ্দাম

আপডেট সময় : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬