ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটকে অবৈধ বললে বিএনপি সরকারও অবৈধ হবে: মামুনুল হক এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে ফের পরীক্ষার সুযোগের চিন্তা সরকারের দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল হওয়ার পথে বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর সিজেপির বিক্ষোভ ঠেকাতে মোদি সরকারের গোপন নজরদারি ও ধরপাকড় নির্ভরশীলতা নয়, অংশীদারত্বে বিশ্বাসী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আফগানিস্তানের ভালো শুরু, আব্দুল মালিকের ব্যাটে ফিফটি উড্ডয়নের পর চাকা বিচ্ছিন্ন, ঢাকায় নিরাপদে অবতরণ বিমানের দিল্লিতে বিক্ষোভের সময় আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল আটক হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু দিল্লিতে বিক্ষোভ দমনে পুলিশি তাণ্ডব, আটক হাজারো আন্দোলনকারী

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও চারজন প্রাণ হারিয়েছেন। শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে দুজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি দুজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬৭৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জন শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।

একই সময়ের পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৪০ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে।

মৃতের সংখ্যা প্রসঙ্গে অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে, যার ফলে ১৫ মার্চ থেকে ৮ আগস্ট পর্যন্ত এই উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৯ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও দুজনের মৃত্যু নিয়ে এই সময়ে মোট মৃতের সংখ্যা ৯৮ জনে পৌঁছেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

আপডেট সময় : ০৫:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬