জুলাই জাদুঘর থেকে ইতিহাস সরানোর অভিযোগ আসিফ মাহমুদের
- আপডেট সময় : ০৫:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রদর্শনী সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার নিজের ফেসবুক পেজে তিনি এই অভিযোগ করেন। তার ভাষ্যমতে, জাদুঘরটি উদ্বোধনের আগেই বিভিন্ন ঐতিহাসিক আলামত ও রেকর্ড সরিয়ে ফেলা হয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্ট অনুযায়ী, জাদুঘর থেকে সরিয়ে ফেলা প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে সীমান্ত হত্যার বিভিন্ন আলামত ও রেকর্ড সংবলিত 'বর্ডার কিলিং রুম' সেকশনটি। এছাড়া সীমান্ত হত্যার শিকার ফেলানীর ভাস্কর্যও সরিয়ে ফেলা হয়েছে।
তালিকায় থাকা অন্যান্য সরিয়ে ফেলা প্রদর্শনীর মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের 'লংমার্চ টু ঢাকা' কর্মসূচির অংশ, আগ্রাসনের বিরুদ্ধে মোদিবিরোধী আন্দোলনের ইতিহাস সম্বলিত সেকশন এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের (ডিএসএ) মাধ্যমে নিপীড়নের শিকার ভিক্টিমদের আলামত ও ইতিহাসের সেকশনটি, যা আকারে ছোট করে ফেলা হয়েছে।
জাদুঘরের 'লং ওয়াক টু ডেমোক্রেসি' সেকশন থেকে প্রণব মুখার্জির বইয়ের রেফারেন্সও সরিয়ে ফেলা হয়েছে বলে আসিফ মাহমুদ উল্লেখ করেন। তিনি বলেন, ওই বইয়ে ওয়ান ইলেভেন সরকারের পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা এবং প্রণব মুখার্জি ও মঈনের বৈঠকের নীল নকশার ইঙ্গিত ছিল। তিনি আরও অভিযোগ করেন যে, এছাড়া আরও ছোট ছোট অনেক উপাদান বাদ দিয়ে জাদুঘরটির ক্ষেত্রে বিভিন্নভাবে সমঝোতা করা হয়েছে।
নিচে তার পোস্টটি তুলে ধরা হলো: বিএনপি সরকার ক্ষমাতায় আসার পর উদ্বোধনের পূর্বে জুলাই স্মৃতি জাদুঘর থেকে যা যা সরানো হয়েছে:১.
উদ্বোধনের পূর্বে পুরো সেকশনটিই সরিয়ে ফেলা হয়েছে।২.
























